Message From Vice Principal

শুভেচ্ছা বার্তা
সম্মানিত  অভিভাবকবৃন্দ, সুপ্রিয় সহকর্মী, প্রিয় শিক্ষার্থী ও শুভানুধ্যায়ী-মনোহরদী সরকারি কলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এ প্রতিষ্ঠান কেবল একটি শিক্ষাঙ্গন নয়, এটি মনোহরদীর প্রাণ, এ জনপদের প্রগতির দীপ্ত উচ্চারণ।এক সময় গ্রামের প্রান্তে গড়ে ওঠা ছোট্ট একটি উদ্যোগ আজ সরকারি কলেজ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে-এই পথচলা ইতিহাস, এই অর্জন আমাদের সম্মিলিত সাহস ও স্বপ্নের ফসল।

প্রিয় অভিভাবক, অনেক স্বপ্ন নিয়ে আপনার সন্তান কে অত্র কলেজে পাঠিয়েছেন,আমাদের লক্ষ্য শুধুমাত্র পরীক্ষায় ভালো ফল নয়- বরং এমন শিক্ষার্থী গড়ে তোলা, যারা মানবিক, সচেতন, চিন্তাশীল,তথ্যনির্ভর- প্রযুক্তি-সক্ষম এবং মূল্যবোধে দৃঢ়।ছাত্র - ছাত্রী  নির্বিশেষে সকল শিক্ষার্থী যেন নিজের মেধা, মনন ও নেতৃত্ব বিকাশের সুযোগ পায়- সে চেষ্টায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

প্রিয় শিক্ষার্থীরা,
জীবন চলার পথে জ্ঞানই সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী।তোমরা যেন আলো হয়ে উঠো, সত্যের পথ দেখাও-এই বিশ্বাসে, এই আশায়, আমরা তোমাদের পাশে আছি।
আসুন, ছাত্র- শিক্ষক- অভিভাবক সকলে মিলে একসাথে গড়ি একটি আলোকিত ভবিষ্যৎ।

ধন্যবাদান্তে
মোঃ নজরুল ইসলাম খান
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) 
মনোহরদী সরকারি কলেজ।